• পাকাপাকি কবিতা
  • বাংলা কবিতা
  • পাকাপাকি কবিতা || সুকুমার রায়

    পাকাপাকি কবিতা সুকুমার রায়

    পাকাপাকি

    সুকুমার রায়

    আম পাকে বৈশাখে কুল পাকে ফাগুনে,

    কাঁচা ইট পাকা হয় পোড়ালে তা আগুনে।

    রোদে জলে টিকে রং, পাকা কই,তাহারে

    ফলারটি পাকা হয় লুচি দই আহারে।

    হাত পাকে লিখে লিখে চুল পাকে বয়সে,

    জ্যাঠামিতে পাকা ছেলে বেশি কথা কয় সে।

    লোকে কয়, কাঁঠাল সে পাকে নাকি কিলিয়ে !

    বুদ্ধি পাকিয়ে তোলে লেখাপড়া গিলিয়ে।

    কান পাকে, ফোঁড়া পাকে, পেকে করে টনটন

    কথা যার পাকা নয়, কাজে তার ঠনঠন।

    রাঁধুনি বসিয়ে পাকে পাক দেয় হাঁড়িতে,

    সজোরে পাকালে চোখ ছেলে কাঁদে বাড়িতে।

    পাকায়ে পাকায়ে দড়ি টান হয়ে থাকে সে,

    দু হাতে পাকালে গোঁফ তবু নাহি পাকে সে।

    আরও পড়ুন:  আবেগি প্রেমের কবিতা | নিঃশব্দ হাহাকার

    Admin

    Moner Rong (মনের রঙ) একটি সৃজনশীল বাংলা ব্লগিং প্ল্যাটফর্ম, যেখানে আমরা জীবনবোধ, সাহিত্য এবং ভ্রমণের মেলবন্ধন ঘটানোর চেষ্টা করি । আমাদের পাঠকদের জন্য আমরা নিয়মিত মৌলিক কবিতা, হৃদয়স্পর্শী গল্প, জীবনমুখী মোটিভেশনাল আর্টিকেল এবং বাংলাদেশের বিভিন্ন দর্শনীয় স্থানের নিখুঁত ট্রাভেল গাইড শেয়ার করি । মানসম্মত কন্টেন্ট এবং সঠিক তথ্যের মাধ্যমে পাঠকদের মনের খোরাক জোগানোই আমাদের মূল লক্ষ্য । আপনি যদি সাহিত্যপ্রেমী হন বা নতুন কোনো ভ্রমণের পরিকল্পনা করেন, তবে 'মনের রঙ' হতে পারে আপনার প্রতিদিনের সঙ্গী । আমাদের সাথে থাকার জন্য ধন্যবাদ ।"
    1 min
    Right Menu Icon