• লেখাপড়া
  • সোনার তরী কবিতা
  • সোনার তরী কবিতার লাইন বাই লাইন ব্যাখ্যা ও বিশ্লেষণ

    সোনার তরী কবিতার লাইন বাই লাইন ব্যাখ্যা

    সোনার তরী কবিতার লাইন বাই লাইন ব্যাখ্যা

    Screenshot 5 2 2026 235712 www.youtube.com
    সোনার তরী কবিতার লাইন বাই লাইন ব্যাখ্যা

    ব্যাখ্যা: আক্ষরিক অর্থ: বর্ষাকালে আকাশে মেঘ গর্জন করছে, এতজন কৃষক কূলে একা বাসে আছেন প্রচুর ফসল নিয়ে কিন্তু তিনি ভরসা পাচ্ছেন না যে মাঝি আসবে কি না কিংবা তার ফসলগুলো নৌকায় তুলে দিতে পারবেন কি না । ভাবার্থ: কবি রবীন্দ্রনাথ ঠাকুর সারাজীবন ধরে অনেক কিছু লিখে গিয়েছেন । এখন তার জীবনের প্রায় শেষ সময় চলে এসেছে । তিনি এখন অনুভব করছেন যে তার এত কষ্ট করে লেখা সাহিত্যকর্ম সংরক্ষন করা উচিত । তিনি চান এগুলো যেন সময়ের সাথে সাথে হরিয়ে না যায় ।

    সোনার তরী কবিতার লাইন বাই লাইন ব্যাখ্যা

    ব্যাখ্যাঃ পৃথিবীতে সবাই একাই আসে আবার একাই চলে যেতে হয় । সময়ের দ্রুতগামিতা কবিকে চিন্তিত করে ফেলেছে যে এই সময়ের অতল গহব্বরে তিনি এবং তার সাহিত্যকর্ম হারিয়ে যাবে কি না । তিনি ভাবছেন হয়তো মৃত্যুর পরের জীবনটা গাছের ছায়া ও মেঘে ঢাকার মত অনেক সুন্দর । তিনি নিজেকে এই পৃথিবীতে বা চিন্তার জগদে খুব একা মনে করছেন ।

    সোনার তরী কবিতার লাইন বাই লাইন ব্যাখ্যা

    ব্যাখ্যা: কবির কল্পনার সেই সোনার তরী ভরা পালে চলে এসেছে । কবি সেই মাঝিকে (প্রবহমান সময়) চিনে ফিলেছেন । সেই মাঝি (সময়) শুধু বেয়েই চলেছে, কোনো দিকেই তাকায় না । নিরুপায় ঢেউ এর মত সময় শুধু স্মৃতি রেখে যায়, কখনো পিছনে ফিরে তাকায় না ।

    সোনার তরী কবিতার লাইন বাই লাইন ব্যাখ্যা

    ব্যাখ্যা: কবি মাঝিকে (সময়/মহাকাল) জিজ্ঞাসা করেছেন যে কোথায় যাওয়া হচ্ছে এবং অনুরোধ করছেন যেন একবারের জন্য হলেও কবির তীরে এসে নৌকা একটুখানি থামায় । কবি মাঝিকে (সময়/মহাকাল) বলছেন যে তোমার যেখানে খুশি যাকে খুশি নিয়ে যাও শুধু আমার সোনার ধানগুলো (সাহিত্যকর্ম) একটু নৌকায় করে নিয়ে যাও । অর্থাৎ সময়ের এই স্রোতে অন্যদের পাশাপাশি আমার শ্রেষ্ঠকর্মগুলো যেন পৃথিবীতে বেচে থাকে ।

    আরও পড়ুন:  ফুলের বিবাহ গল্পের MCQ । ফুলের বিবাহ গল্পের বহুনির্বাচনি প্রশ্ন উত্তর
    সোনার তরী কবিতার লাইন বাই লাইন ব্যাখ্যা

    ব্যাখ্যা: কবি মাঝিকে বলছেন তোমার যত খুশি তত আমার ফসল (সাহিত্যকর্ম) তেমার নৌকাতে তুলে নাও । এখন মাঝি কবিকে জিজ্ঞাসা করছেন যে ‘আর আছে?’ কবি উত্তরে বলছেন যে আর নেই, এতদিন যা নিয়ে এই দুনিয়াতে পরে ছিলাম তার সবটুকু সাজিয়ে গুছিয়ে দিয়ে দিলাম । এর পরে আবারো কবি মাঝিকে বলছেন যে ‘দয়াকরে আমাকেও তোমার নৌকায় তুলে নাও ।’

    সোনার তরী কবিতার লাইন বাই লাইন ব্যাখ্যা

    ব্যাখ্যা: মাঝি কবিকে বলল ‘আমার এই ছোট নৌকাতে আর জায়াগা নেই । সোনার ধানে (সাহিত্যকর্মে) সবটুকু জায়গা ভরে গছে । তার পর সেই মাঝে তার নৌকা নিয়ে চলে গেল । আর কৃষক (কবি) তার ফসল (সাহিত্যকর্ম) নৌকায় (সময়ের স্রোতে) ভাসিয়ে দিয়ে সেই নদীর তীরে একা পড়ে রইল ।

    Admin

    Moner Rong (মনের রঙ) একটি সৃজনশীল বাংলা ব্লগিং প্ল্যাটফর্ম, যেখানে আমরা জীবনবোধ, সাহিত্য এবং ভ্রমণের মেলবন্ধন ঘটানোর চেষ্টা করি । আমাদের পাঠকদের জন্য আমরা নিয়মিত মৌলিক কবিতা, হৃদয়স্পর্শী গল্প, জীবনমুখী মোটিভেশনাল আর্টিকেল এবং বাংলাদেশের বিভিন্ন দর্শনীয় স্থানের নিখুঁত ট্রাভেল গাইড শেয়ার করি । মানসম্মত কন্টেন্ট এবং সঠিক তথ্যের মাধ্যমে পাঠকদের মনের খোরাক জোগানোই আমাদের মূল লক্ষ্য । আপনি যদি সাহিত্যপ্রেমী হন বা নতুন কোনো ভ্রমণের পরিকল্পনা করেন, তবে 'মনের রঙ' হতে পারে আপনার প্রতিদিনের সঙ্গী । আমাদের সাথে থাকার জন্য ধন্যবাদ ।"
    1 mins
    Right Menu Icon