• গ্রীন ভ্যালি পার্ক
  • ভ্রমণ গাইড
  • গ্রীন ভ্যালি পার্ক ভ্রমণ গাইড: টিকেট মূল্য, যাতায়াত ও আকর্ষণসমূহ

    গ্রীন ভ্যালি পার্ক

    গ্রীন ভ্যালি পার্ক কোথায় অবস্থিত (Where is Green Valley Park located?)

    নাটোর থেকে প্রায় ৩০ কিলোমিটার দূরে লালপুর উপজেলায় প্রায় ১২৩ বিঘা এলাকায় ২০১৮ সালের ২৫শে জানুয়ারি একটি বেসরকারী উদ্যোগে গ্রীন ভ্যালি পার্ক (Green Valley Park) নির্মিত হয়েছিল । লালপুর থেকে গ্রীন ভ্যালি পার্ক দূরত্ব প্রায় ২ কি.মি. । প্রায় ৩০ জন স্থানীয় শেয়ারহোল্ডারের সম্মিলিত প্রচেষ্টায় প্রায় ৩০ একর জমির ওপর এই বিশাল বিনোদন কেন্দ্রটি গড়ে তোলা হয়েছে । নতুন বিনোদনমূলক সুবিধার সাথে গ্রীন ভ্যালি পার্ক এখন সব বয়সের দর্শনার্থীদের জন্য বিনোদন এবং পিকনিক স্পট হিসাবে জনপ্রিয়তা অর্জন করেছে । বিভিন্ন ধরনের ফুল, ফল ও ঔষধি গাছ দ্বারা বেষ্টিত এই পার্কে রয়েছে সুন্দর ঝর্ণা এবং কৃত্রিমভাবে তৈরি বিভিন্ন প্রাণী ও পাখির আকর্ষণীয় ভাস্কর্য । শিশুদের বিনোদনের জন্য বুলেট ট্রেন, মিনি ট্রেন, জলদস্যু জাহাজ, রোলার কোস্টার, কাপ সসার, মেরি গো রাউন্ড, হানি সুইং, ফেরিস হুইল, বাম্পার কার, উড়ন্ত গাড়ি, স্পিড বোট রাইড, সোয়ান বোট রাইড, প্যাডেল বোট রাইড, ওয়েভ পুল, শ্যালো পুল (বাচ্চাদের জন্য), কায়াক রাইড, মিরর গোলকধাঁধা, ভূতের বাড়ি এবং 9 ডি সিনেমা রয়েছে । গ্রীন ভ্যালী পার্কে একাধিক পিকনিক স্পট, শ্যুটিং স্পট, সুইমিং পুল, কনসার্ট এন্ড প্লে গ্রাউন্ড, এ্যাডভেঞ্চার ও সভা-সেমিনারের স্থান রয়েছে । এছাড়া শপ, ক্যাফেটেরিয়া, কার পাকিং, ডেকোরেশন, নামাজের স্থান, সার্বক্ষানিক নিরাপত্তা ও বিদ্যুৎ ব্যবস্থা এবং থাকার জন্য আবাসিক ব্যবস্থা রয়েছে ।


    আরও পড়ুনঃ

    আরও পড়ুন:  সাফিনা পার্ক ভ্রমণ গাইড ২০২৬: যাতায়াত, টিকিট ও বিস্তারিত তথ্য

    গ্রীন ভ্যালি পার্ক কখন যাবেন?

    সবচেয়ে ভালো সময় হলো শীতকাল (নভেম্বর থেকে ফেব্রুয়ারি) । তবে আপনি যদি ওয়াটার পার্কে জলকেলি করতে চান, তবে গরম বা বর্ষাকালে যাওয়া উপযুক্ত । চেষ্টা করবেন সকাল সকাল পৌঁছাতে, কারণ পার্কটি বেশ বড় এবং সব রাইড ঘুরতে সময় লাগে ।

    নাটোর থেকে গ্রীন ভ্যালি পার্ক: একদিনের ভ্রমণ গাইড

    নাটোর অঞ্চলের অন্যতম আধুনিক বিনোদন কেন্দ্র হলো গ্রীন ভ্যালি পার্ক । আপনি যদি নাটোর শহর থেকে অল্প সময়ের মধ্যে পরিবার বা বন্ধুদের নিয়ে কোনো নিরিবিলি এবং সুন্দর পরিবেশে সময় কাটাতে চান, তবে গ্রীন ভ্যালি পার্ক আপনার জন্য সেরা পছন্দ ।

    ১. অবস্থান (Location)

    গ্রীন ভ্যালি পার্ক নাটোর জেলার লালপুর উপজেলা সদরের অত্যন্ত সন্নিকটে (মাত্র ১-২ কিলোমিটার দূরে) অবস্থিত । পার্কে যাওয়ার জন্য প্রধানত বাগাতিপাড়া-লালপুর সড়ক অথবা ঈশ্বরদী-বাঘা সড়ক ব্যবহার করতে হয় ।

    ২. নাটোর থেকে যাওয়ার উপায় (How to Reach)

    নাটোর শহর থেকে গ্রীন ভ্যালি পার্কের দূরত্ব প্রায় ৩০ কিলোমিটার । আপনি তিনভাবে সেখানে যেতে পারেন:

    • বাসে করে: প্রথমে আপনাকে নাটোর কেন্দ্রীয় বাস টার্মিনাল বা শহরের যে কোনো বাস স্টপেজে যেতে হবে । তারপর লালপুরগামী লোকাল বাসে উঠে পড়ুন এবং লালপুর বাজারে নেমে পড়ুন । লালপুর বাজার থেকে গ্রীন ভ্যালি পার্কের দূরত্ব মাত্র ২ কিলোমিটার । বাজার থেকে ইজি-বাইক, ভ্যান বা অটোরিকশায় করে মাত্র ৫-১০ মিনিটেই আপনি পার্কের মূল গেটে পৌঁছে যাবেন । সময় লাগবে ১ ঘণ্টা থেকে ১ ঘণ্টা ১৫ মিনিট। বাস ভাড়া জনপ্রতি ৫০-৬০ টাকা এবং রিকশা/অটোর ভাড়া আনুমানিক ১৫-২০ টাকা মতো হতে পারে ।
    • সিএনজি বা অটো-রিকশা: আপনি যদি ছোট গ্রুপে যান, তবে নাটোর শহর থেকে সিএনজি রিজার্ভ করে সরাসরি গ্রীন ভ্যালি পার্কে যেতে পারেন । এতে সময় কিছুটা বেশি লাগলেও যাতায়াত আরামদায়ক হবে । লোকাল সিএনজিতে গেলে জনপ্রতি ভাড়া পড়বে প্রায় ৮০-১০০ টাকা। আর যদি পুরো সিএনজি রিজার্ভ করেন, তবে ৫০০-৭০০ টাকা নিতে পারে।
    • নিজস্ব গাড়ি বা মোটরসাইকেল: নিজস্ব যানবাহনে গেলে মহাসড়ক দিয়ে খুব দ্রুত এবং স্বাচ্ছন্দ্যে পৌঁছানো যায় । এটিই সবচেয়ে সহজ মাধ্যম ।
    • [বিঃদ্রঃ আপনি চাইলে যেকোন পান্ত থেকে বাস, ট্রেন বা বিমান যুগে নাটোর এসে গ্রীন ভ্যালি খুব সহজেই আসতে পারবেন ।]
    আরও পড়ুন:  কুয়াকাটা ভ্রমণ গাইড: যাতায়াত, খরচ ও থাকার পূর্ণাঙ্গ তথ্য

    খাওয়া-দাওয়া ও আবাসন

    • রেস্টুরেন্ট: পার্কের ভেতরেই নিজস্ব মানসম্মত রেস্টুরেন্ট আছে যেখানে দুপুরের খাবার এবং নাস্তা পাওয়া যায় ।
    • কটেজ: যারা রাতে থাকতে চান বা বিশ্রামের জন্য একটু ব্যক্তিগত সময় চান, তাদের জন্য এখানে আধুনিক কটেজ বা রুম ভাড়ার ব্যবস্থা রয়েছে । রাতে থাকার জন্য আগে থেকেই রুম করতে হবে । অনলাইনে রুম বুক করুন ।

    গ্রীন ভ্যালি পার্ক টিকেট প্রাইস

    প্রবেশ টিকিট

    প্রবেশ টিকিট৫০ টাকা (প্রতি জন)

    [৩ বছরের বেশি বয়সীদের প্রবেশ টিকিট কিনতে হবে]

    গ্রীন ভ্যালি পার্কের বিভিন্ন রাইডের টিকিট ফ্রী

    রাইড / আকর্ষণমূল্য
    9D Movie৫০ টাকা / প্রতি জন
    Mirror Maze৩০ টাকা / প্রতি জন
    Ghost House৫০ টাকা / প্রতি জন
    Ferris Wheel৪০ টাকা / প্রতি জন
    Bumper Car৬০ টাকা / প্রতি জন
    Flying Car৪০ টাকা / প্রতি জন
    Cup Saucer৩০ টাকা / প্রতি জন
    Merry Go Round৩০ টাকা / প্রতি জন
    Honey Swing৩০ টাকা / প্রতি জন
    Roller Coaster৫০ টাকা / প্রতি জন
    Mini Train৩০ টাকা / প্রতি জন
    Bullet Train৩০ টাকা / প্রতি জন
    Pirate Ship৩০ টাকা / প্রতি জন
    Speed Boat Ride৬০ টাকা / প্রতি জন
    Swan Boat Ride৫০ টাকা / প্রতি জন
    Paddle Boat Ride৫০ টাকা / প্রতি জন
    Wave Pool২৫০ টাকা / প্রতি জন
    Shallow Pool (Kids)২৫০ টাকা / প্রতি জন
    Kayak Ride৫০ টাকা / প্রতি জন

    গ্রীন ভ্যালি পার্কের বিভিন্ন পিকনিক স্পটের ভাড়া

    হল / স্পেসের নামভাড়া
    ক্যামেলিয়া১৪,০০০ টাকা
    চন্দ্রোমোলিকা১২,০০০ টাকা
    গোল্ডেন শাওয়ার৩৫,০০০ টাকা
    পরিজাত / ম্যাগনোলিয়া২৫,০০০ টাকা
    রুদ্রো পোলাশ১৫,০০০ টাকা
    সন্ধ্যা মালতি২০,০০০ টাকা
    নীল অপরাজিতা১৮,০০০ টাকা
    আজেলিয়া, গ্লুমেরিয়া, ব্রাউনিয়া, সিলভিয়া, সেলোসিয়া, গার্ডেনিয়া, লিলিয়াম, জাকারিয়া১০,০০০ টাকা
    টিন শেড৭,০০০ টাকা
    সামিয়ানা৩,০০০ টাকা
    ওপেন স্টেজ৩৫,০০০ টাকা

    গ্রীন ভ্যালি পার্কের কটেজ বা রুমের ভাড়া

    আরও পড়ুন:  রিসাং ঝর্ণা ভ্রমণ গাইড: যাতায়াত, খরচ ও থাকার পূর্ণাঙ্গ তথ্য
    রুমের ধরনভাড়া
    ভিআইপি রুম৮,০০০ টাকা
    এসি রুম৩,০০০ টাকা
    নন এসি রুম২,০০০ টাকা

    গ্রীন ভ্যালি পার্কের গাড়ি পার্কিং এর খরচ

    যানবাহনভাড়া
    বাস৩০০ টাকা
    মিনি বাস২০০ টাকা
    মাইক্রোবাস১৫০ টাকা
    প্রাইভেট কার১০০ টাকা
    সিএনজি৫০ টাকা
    বাইক / মোটরসাইকেল২০ টাকা
    সাইকেল১০ টাকা

    গ্রীন ভ্যালি পার্কের লকার ভাড়া

    সেবামূল্য
    লকার সেবা৫০ টাকা / ২০ টাকা

    💡 কিছু দরকারি টিপস

    • ওয়াটার পার্ক: আপনি যদি ওয়াটার রাইড ব্যবহার করতে চান, তবে সাথে বাড়তি এক সেট শুকনো কাপড় নিতে ভুলবেন না।
    • ভিড় এড়াতে: শুক্রবার বা সরকারি ছুটির দিনে প্রচণ্ড ভিড় থাকে। শান্তিতে ঘুরতে চাইলে সপ্তাহের অন্য দিনগুলো বেছে নিন।
    • নিরাপত্তা: লেকে নৌকা ভ্রমণের সময় লাইফ জ্যাকেট ব্যবহারের চেষ্টা করুন (যদি উপলব্ধ থাকে)।
    • ছবি তোলা: পার্কের লেক এবং ক্যাবল কারের ওপর থেকে চমৎকার ছবি তোলা যায়, ক্যামেরা সাথে রাখুন!

    কাছাকাছি আরও যা দেখতে পারেন

    সময় থাকলে আপনি একই দিনে নিচের জায়গাগুলোও ঘুরে আসতে পারেন:

    • উত্তরা গণভবন (নাটোর শহর)
    • রাণী ভবানী রাজবাড়ী (নাটোর শহর)
    • পদ্মা নদীর পাড় (লালপুর এলাকা)

    Admin

    Moner Rong (মনের রঙ) একটি সৃজনশীল বাংলা ব্লগিং প্ল্যাটফর্ম, যেখানে আমরা জীবনবোধ, সাহিত্য এবং ভ্রমণের মেলবন্ধন ঘটানোর চেষ্টা করি । আমাদের পাঠকদের জন্য আমরা নিয়মিত মৌলিক কবিতা, হৃদয়স্পর্শী গল্প, জীবনমুখী মোটিভেশনাল আর্টিকেল এবং বাংলাদেশের বিভিন্ন দর্শনীয় স্থানের নিখুঁত ট্রাভেল গাইড শেয়ার করি । মানসম্মত কন্টেন্ট এবং সঠিক তথ্যের মাধ্যমে পাঠকদের মনের খোরাক জোগানোই আমাদের মূল লক্ষ্য । আপনি যদি সাহিত্যপ্রেমী হন বা নতুন কোনো ভ্রমণের পরিকল্পনা করেন, তবে 'মনের রঙ' হতে পারে আপনার প্রতিদিনের সঙ্গী । আমাদের সাথে থাকার জন্য ধন্যবাদ ।"
    1 mins
    Right Menu Icon