• প্রতিদান কবিতা
  • লেখাপড়া
  • প্রতিদান কবিতার লাইন বাই লাইন ব্যাখ্যা

    প্রতিদান কবিতার লাইন বাই লাইন ব্যাখ্যা

    প্রতিদান কবিতার লাইন ব্যাখ্যা

    সহাজ ভাষায় এই কবিতার মুল কথা: অপরের প্রতি আমাদের আচরন কেমন হওয়া উচিত তা এই কবিতায় কবি জসীমউদ্দীন আমাদের বোঝানোর চেষ্টা করেছেন । এই কবিতায় কবি শত্রুর উপকার করার মাধ্যেমে শত্রুকে বন্ধুতে রুপান্তরিত করতে চেয়েছেন। সর্বপরি এই কবিতায় কবির পরোপকারী মনোভাব ফুটে উঠেছে ।

    ব্যাখ্যা: কবির ঘর যে ভেঙ্গে দিয়েছে কবি তার ঘর বেধে দিয়ে তাকে আপন করতে চান । যে কবিকে বাড়ি ছাড়া করেছে কবি তাকেই পথে পথে খুজেন । যে কবির এতই ক্ষতি করেছে যে কবি দুশ্চিন্তায় ঘুমাতে পারছে না; তার জন্য কবি প্রয়োজনে রাত জেগে জেগে তার উপকার করতে চান । অর্থাৎ কবির এখানে পরোপকারী মনোভাব ফুটে উঠেছে। শত্রুর উপকার করার মাধ্যমে শত্রুকে বন্ধুতে রুপান্তরিত করতে চেয়েছেন ।

    ব্যাখ্যা: কবির কূল যে ভেঙ্গে দিয়েছে অর্থাৎ কবির সুখ শান্তির উৎস যে নষ্ট করেছে তার কূর কবি বেধে দিবেন । যে কবির বুকে আঘাত করেছেন অর্থাৎ কষ্ট দিয়েছেন তার জন্য কবি কাঁদতে চান । যে কবির বুকে বিষমাখা তীর মেরেছে অর্থাৎ কবিকে কটু কথা বলেছেন; কবি তার জন্য ভালোবাসার গান গেয়ে তার হৃদয় জয় করে চান । যে কবিকে কাঁটা দিয়েছেন অর্থাৎ কবির জীবনে চলার পথে বাধার সৃষ্টি করেছেন তাকে কবি আপন করার চেষ্টা করেন ।

    ব্যাখ্যা: যে কবির এতই ক্ষতি করেছেন যে কবির মনে হচ্ছে যে তিনি মৃত প্রায় বা কবরে চলে গেয়িছেন তাকেও কবি ভালোবাসার ফুল দিয়ে আপন করে চান । যে কবিকে নিষ্ঠুর বা কটু কথা বলেছেন তার সম্মানার্থে ভালো কথাবার্তার ফুলঝড়ি সাজিয়ে তাকে আপন করার চেষ্টা করছেন । এখানে কবি শত্রুর সাথে আপোষ করে ভালোবাসার মাধ্যমে শত্রুর হৃদয় জয় করার কথা ব্যক্ত করেছেন ।

    আরও পড়ুন:  ফুলের বিবাহ গল্পের মূলভাব - Fuler Bibaho Golper Mulvab

    Admin

    Moner Rong (মনের রঙ) একটি সৃজনশীল বাংলা ব্লগিং প্ল্যাটফর্ম, যেখানে আমরা জীবনবোধ, সাহিত্য এবং ভ্রমণের মেলবন্ধন ঘটানোর চেষ্টা করি । আমাদের পাঠকদের জন্য আমরা নিয়মিত মৌলিক কবিতা, হৃদয়স্পর্শী গল্প, জীবনমুখী মোটিভেশনাল আর্টিকেল এবং বাংলাদেশের বিভিন্ন দর্শনীয় স্থানের নিখুঁত ট্রাভেল গাইড শেয়ার করি । মানসম্মত কন্টেন্ট এবং সঠিক তথ্যের মাধ্যমে পাঠকদের মনের খোরাক জোগানোই আমাদের মূল লক্ষ্য । আপনি যদি সাহিত্যপ্রেমী হন বা নতুন কোনো ভ্রমণের পরিকল্পনা করেন, তবে 'মনের রঙ' হতে পারে আপনার প্রতিদিনের সঙ্গী । আমাদের সাথে থাকার জন্য ধন্যবাদ ।"
    1 min
    Right Menu Icon