কারবালা প্রান্তর গল্পের মূলভাব
‘কারবালা প্রান্তর’ গল্পে মীর মশাররফ হোসেন ইমাম হোসেনের অসীম বীরত্ব, স্বজনদের প্রতি গভীর ভালোবাসা ও করুণ আত্মত্যাগের চিত্র তুলে ধরেছেন । এজিদের অন্যায় ও ষোড়যন্ত্রের বিরুদ্ধে একা লড়েও তিনি বীরদর্পে শত্রুসেনাদের পরাস্ত করেন । চরম তৃষ্ণায় ফোরাত নদীর পানি পান করতে গিয়ে যখনই তাঁর পানির অভাবে প্রাণ দেওয়া স্বজন ও শিশুদের কথা মনে পড়ে, তিনি অনুশোচনায় সেই পানি ফেলে দেন এবং নিজে পানি না খাওয়ার সিদ্ধান্ত নেন । পরবর্তীতে নিঃসহায় ও নিরস্ত্র অবস্থায় সীমারের বিষাক্ত তীরে তিনি মারাত্মক আহত হন । মৃত্যুর মুখোমুখি দাঁড়িয়েও তিনি শত্রুর প্রতি মহানুভবতা দেখান এবং স্বজন হারানোর কষ্টে ও সত্যের পথে থেকে বীরত্বের সাথে শাহাদাত বরণ করেন ।

