• কারবালা প্রান্তর গল্প
  • কারবালা প্রান্তর গল্পের মূলভাব: HSC বাংলা সাহিত্য পাঠ

    কারবালা প্রান্তর গল্পের মূলভাব

    কারবালা প্রান্তর গল্পের মূলভাব

    কারবালা প্রান্তর’ গল্পে মীর মশাররফ হোসেন ইমাম হোসেনের অসীম বীরত্ব, স্বজনদের প্রতি গভীর ভালোবাসা ও করুণ আত্মত্যাগের চিত্র তুলে ধরেছেন । এজিদের অন্যায় ও ষোড়যন্ত্রের বিরুদ্ধে একা লড়েও তিনি বীরদর্পে শত্রুসেনাদের পরাস্ত করেন । চরম তৃষ্ণায় ফোরাত নদীর পানি পান করতে গিয়ে যখনই তাঁর পানির অভাবে প্রাণ দেওয়া স্বজন ও শিশুদের কথা মনে পড়ে, তিনি অনুশোচনায় সেই পানি ফেলে দেন এবং নিজে পানি না খাওয়ার সিদ্ধান্ত নেন । পরবর্তীতে নিঃসহায় ও নিরস্ত্র অবস্থায় সীমারের বিষাক্ত তীরে তিনি মারাত্মক আহত হন । মৃত্যুর মুখোমুখি দাঁড়িয়েও তিনি শত্রুর প্রতি মহানুভবতা দেখান এবং স্বজন হারানোর কষ্টে ও সত্যের পথে থেকে বীরত্বের সাথে শাহাদাত বরণ করেন ।

    আরও পড়ুন:  কারবালা প্রান্তর গল্পের MCQ (বহুনির্বাচনি) ও জ্ঞানমূলক প্রশ্ন উত্তর

    Admin

    Moner Rong (মনের রঙ) একটি সৃজনশীল বাংলা ব্লগিং প্ল্যাটফর্ম, যেখানে আমরা জীবনবোধ, সাহিত্য এবং ভ্রমণের মেলবন্ধন ঘটানোর চেষ্টা করি । আমাদের পাঠকদের জন্য আমরা নিয়মিত মৌলিক কবিতা, হৃদয়স্পর্শী গল্প, জীবনমুখী মোটিভেশনাল আর্টিকেল এবং বাংলাদেশের বিভিন্ন দর্শনীয় স্থানের নিখুঁত ট্রাভেল গাইড শেয়ার করি । মানসম্মত কন্টেন্ট এবং সঠিক তথ্যের মাধ্যমে পাঠকদের মনের খোরাক জোগানোই আমাদের মূল লক্ষ্য । আপনি যদি সাহিত্যপ্রেমী হন বা নতুন কোনো ভ্রমণের পরিকল্পনা করেন, তবে 'মনের রঙ' হতে পারে আপনার প্রতিদিনের সঙ্গী । আমাদের সাথে থাকার জন্য ধন্যবাদ ।"
    1 min

    Share with

    Right Menu Icon