• বাঙ্গালার নব্য লেখকদিগের প্রতি নিবেদন গল্প
  • বাঙ্গালার নব্য লেখকদিগের প্রতি নিবেদন মূলভাব – HSC বাংলা সাহিত্য পাঠ

    বাঙ্গালার নব্য লেখকদিগের প্রতি নিবেদন মূলভাব

    বাঙ্গালার নব্য লেখকদিগের প্রতি নিবেদন এর মূলভাব

    বাঙ্গালার নব্য লেখকদিগের প্রতি নিবেদন’ প্রবন্ধে সাহিত্যসম্রাট বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায় নতুন লেখকদের জন্য সাহিত্য সাধনার কিছু গুরুত্বপূর্ণ দিকনির্দেশনা দিয়েছেন । তাঁর মতে, খ্যাতি বা অর্থ উপার্জনের উদ্দেশ্যে সাহিত্য রচনার চেষ্টা করা অনুচিত; বরং দেশের মঙ্গল সাধন, সত্য প্রকাশ এবং সৌন্দর্য সৃষ্টিই হওয়া উচিত সাহিত্যের মূল উদ্দেশ্য । অসত্য, নীতিহীনতা বা পরনিন্দার উদ্দেশ্যে লেখালেখি করা মহাপাপ । তিনি লেখকদের পরামর্শ দেন, কোনো লেখা শেষ করেই সাথে সাথে না ছাপিয়ে কিছুদিন রেখে বারবার তা সংশোধন করা উচিত । অনাবশ্যক অলংকার প্রয়োগ কিংবা বিদ্যা জাহির করার চেষ্টা রচনার মান নষ্ট করে । বঙ্কিমচন্দ্রের ভাষায়, “সকল অলংকারের শ্রেষ্ঠ অলংকার সরলতা“—অর্থাৎ সোজা কথায় সহজভাবে মনের ভাব প্রকাশ করাই শ্রেষ্ঠ রচনার লক্ষণ । পরিশেষে তিনি অনুকরণবৃত্তি ত্যাগ করে বস্তুনিষ্ঠ ও নীতিভিত্তিক সাহিত্য চর্চার ওপর জোর দিয়েছেন, যাতে বাংলা সাহিত্যের সার্বিক উন্নতি ঘটে ।

    Views: 3

    আরও পড়ুন:  বাঙ্গালার নব্য লেখকদিগের প্রতি নিবেদন অনুধাবনমূলক প্রশ্ন ও উত্তর

    Admin

    Moner Rong (মনের রঙ) একটি সৃজনশীল বাংলা ব্লগিং প্ল্যাটফর্ম, যেখানে আমরা জীবনবোধ, সাহিত্য এবং ভ্রমণের মেলবন্ধন ঘটানোর চেষ্টা করি । আমাদের পাঠকদের জন্য আমরা নিয়মিত মৌলিক কবিতা, হৃদয়স্পর্শী গল্প, জীবনমুখী মোটিভেশনাল আর্টিকেল এবং বাংলাদেশের বিভিন্ন দর্শনীয় স্থানের নিখুঁত ট্রাভেল গাইড শেয়ার করি । মানসম্মত কন্টেন্ট এবং সঠিক তথ্যের মাধ্যমে পাঠকদের মনের খোরাক জোগানোই আমাদের মূল লক্ষ্য । আপনি যদি সাহিত্যপ্রেমী হন বা নতুন কোনো ভ্রমণের পরিকল্পনা করেন, তবে 'মনের রঙ' হতে পারে আপনার প্রতিদিনের সঙ্গী । আমাদের সাথে থাকার জন্য ধন্যবাদ ।"
    1 min

    Share with

    Right Menu Icon